প্রকাশিত খবরের প্রতিবাদ
১১ জানুয়ারি প্রথম আলোর পৃষ্ঠা-২-এ প্রকাশিত ‘উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে পে-অর্ডার ছিনতাইয়ের অভিযোগ’ শীর্ষক খবরের প্রতিবাদ করেছেন ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক। এতে তিনি দাবি করেছেন, ওই দিন তিনি ফেনী স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর সঙ্গে দেখা করতে যান। সে সময় নির্বাহী প্রকৌশলী তাঁর কার্যালয়ে ছিলেন না। তিনি ফিরে আসার সময় স্থানীয় কিছু ঠিকাদার ও এলজিইডির অফিস সহকারী র মধ্যে কথাকাটাকাটি ও পে-অর্ডার নিয়ে টানাহেঁচড়া দেখে সেখানে যান। তিনি ঠিকাদারদের কাছ থেকে পে-অর্ডারগুলো ফেরত নিয়ে সেগুলো কর্তৃপক্ষকে দেওয়ার ব্যবস্থা করেন।প্রতিবেদকের বক্তব্য: সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খবরটি ছাপানো হয়। প্রতিবেদনে উপজেলা চেয়ারম্যানের বক্তব্য ছিল। প্রতিবাদপত্রে তিনি যা দাবি করেছেন, তা হুবহু প্রকাশিত প্রতিবেদনে ছিল।