প্রকাশিত খবরের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নৌপুলিশের কর্মকর্তা প্রত্যাহার’ শিরোনামে গত সোমবার প্রথম আলোর অষ্টম পৃষ্ঠায় প্রকাশিত প্রতিবেদনের একাংশের প্রতিবাদ জানিয়েছেন সহকারী পুলিশ সুপার রিপন কুমার মোদক। প্রতিবাদপত্রে তিনি দাবি করেন, প্রতিবেদনে তপা বিশ্বাসকে তাঁর স্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে, সেটা সঠিক নয়। তপাকে মারধরের অভিযোগও সত্য নয়।
প্রতিবেদকের বক্তব্য: রিপন কুমার মোদককে স্বামী দাবি করে চাঁদপুর মডেল থানায় তপা বিশ্বাসের লিখিত অভিযোগ ও চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলামের বক্তব্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। তপাকে মারধরের তদন্ত প্রতিবেদন এই প্রতিবেদকের কাছে আছে।