প্রকাশিত খবরের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১০ মার্চ প্রথম আলোর ২১ পাতায় প্রকাশিত ‘গুরুদাসপুরে এক ব্যক্তিকে বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ’ শীর্ষক খবরের প্রতিবাদ করেছেন ব্যবসায়ী বরকত মণ্ডল, পৌর কাউন্সিলর কালাম ফকির ও তৌহিদুল। তাঁরা এই উচ্ছেদের অভিযোগে নাটোর বিচারিক হাকিম আদালতে করা মামলার আসামি। তাঁদের দাবি, ঘটনার সময় তাঁরা সেখানে উপস্থিত ছিলেন না। তাঁদের নাম জড়িয়ে উল্লিখিত সংবাদে প্রকাশিত তথ্য সঠিক নয়। প্রতিবেদকের বক্তব্য: গত ৩ মার্চ উল্লিখিত ব্যক্তিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মামলার বাদী কুদ্দুস খাঁর বাড়ি ভাঙচুর, লুটপাটসহ উচ্ছেদ করেন বলে কুদ্দুস খাঁ প্রথম আলোর এই প্রতিনিধির কাছে অভিযোগ করেন। উচ্ছেদের অভিযোগে গত ৮ মার্চ বরকত মণ্ডল, পৌর কাউন্সিলর কালাম ফকির ও তাঁর ছোট ভাই গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন কুদ্দুস খাঁ। এ ব্যাপারে প্রয়োজনীয় তথ্যাদি এই প্রতিনিধির কাছে সংরক্ষিত রয়েছে।