প্রকাশিত খবরের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল প্রথম আলোর শেষ পৃষ্ঠায় প্রকাশিত ‘পাহাড় কাটছেন মুফতি ইজাহার’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জমিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী। প্রতিবাদপত্রে বলা হয়, মাদ্রাসা কর্তৃপক্ষ পাহাড়ের কোনো মাটি কাটেনি। বরং কিছুদিন আগে পাহাড়ের মাটি ধসে পড়লে তা ঠেসে দিয়ে ঝুঁকিমুক্ত করা হয়। স্থানীয় কিছু ব্যক্তি তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্থানে মিথ্যা অভিযোগ দিয়েছে।প্রতিবাদপত্রে আরও বলা হয়, পরিবেশ অধিদপ্তর থেকে পাহাড় কাটা-সংক্রান্ত জারি করা নোটিশের জবাবও তাঁরা দিয়েছেন। তাতে অধিদপ্তর সন্তুষ্ট।প্রতিবেদকের বক্তব্য: প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ ছিল, পরিবেশ অধিদপ্তরে দেওয়া মাদ্রাসা কর্তৃপক্ষের লিখিত জবাবের পর অধিদপ্তরের উপপরিচালক গোলাম মোহাম্মদ ভূঁইয়া বলেন, ‘আমরা সরেজমিন পরিদর্শন করে দেখেছি, তারা পাহাড় কেটে একটি রাস্তা নির্মাণ করেছে। এ ছাড়া গ্রিন ডেল্টা হাউজিং নামে একটি আবাসন প্রতিষ্ঠানকে বহুতল ভবন নির্মাণের জন্য পাহাড়ি সরকারি লিজের জমি দিয়েছে। এটা অবৈধ। পাহাড় কাটার কারণে কিছু ঘর ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।’প্রতিবাদপত্রে এই বিষয়টি এড়িয়ে গেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। এ ছাড়া প্রতিবেদনে পাহাড় কেটে রাস্তা নির্মাণের কথা স্বীকার করেছেন মাদ্রাসার আইন উপদেষ্টা নেজাম উদ্দিন। সেদিক থেকে নেজাম উদ্দিন ও মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য স্পষ্টতই পরস্পরবিরোধী।