প্রকাশিত খবরের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ মার্চ প্রথম আলোয় ‘কক্সবাজারে পাহাড় দখল করে অ্যাডভেঞ্চার পার্ক’ শীর্ষক খবরের একাংশের প্রতিবাদ জানিয়েছেন হোটেল লং বিচ লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক ফরিদ ইসলাম। এক প্রতিবাদপত্রে তিনি বলেন, আট একর নয়, ব্যক্তিমালিকানাধীন প্রায় চার একর টিলা শ্রেণীর জমিতে তাঁরা পার্কটি ক রছেন। এ জন্য সরকারি জমি দখল করা হয়নি। প্রতিবেদকের বক্তব্য: সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন, সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে সংবাদটি তৈরি করা হয়েছে। সরকারি পাহাড় কাটা ও জমি দখলের ঘটনা তদন্ত করার জন্য জেলা প্রশাসক সদর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) প্রধান করে একটি তদন্ত দলও গঠন করেন।