প্রকাশিত খবরের প্রতিবাদ প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় অচল, ছাত্রলীগ পরিচয়ে আন্দোলনের নেতৃত্বে ছাত্রদল-শিবির নেতা’ শিরোনামে গত শনিবার প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমল কান্তি মজুমদার। প্রতিবাদপত্রে বলা হয়, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটিতে শিবির কিংবা ছাত্রদলের কোনো ক্যাডার-কর্মী এমনকি শুভাকাঙ্ক্ষীও নেই। উপাচার্যবিরোধী আন্দোলনকে ভিন্ন খাতে নিতে এ অপপ্রচার করা হচ্ছে। জনৈক আজিমুল হককে উদ্ধৃত করে ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন একসময়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এম এ মোমিনকে ছাত্রদলের সদস্য বলা হয়েছে ওই উদ্দেশেই। প্রতিবেদকের বক্তব্য: আজিমুল হক ওরফে রাসেল ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন। বর্তমান ছাত্রলীগ নেতা শাহদাত হোসেন তাঁর কমিটির সাধারণ সম্পাদক ছিলেন বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন। আর মোমিন ছিলেন ছাত্রদলের সদস্য। প্রতিবেদনে সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী আজিমুল হক, শাহদাত ও মোমিনের বক্তব্য যথাযথভাবে প্রকাশিত হয়েছে। ছাত্রলীগের আহ্বায়ক কমলের বক্তব্য ছিল প্রতিবেদনে।