প্রকাশিত খবরের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ আগস্ট প্রথম আলোয় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্বাচন নিয়ে প্রকাশিত ‘সরকারপন্থী শিক্ষকেরা বিভক্ত, জাতীয়তাবাদীরা একজোট’ শীর্ষক প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন শফিক-শাহেদ নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শ্রীকান্ত কুমার চন্দ। 
গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মকর্তাদের দলীয় পরিচয় গ্রহণের কোনো সুযোগ নেই। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে শিক্ষা ক্যাডারের সব কর্মকর্তাকে ঐক্যবদ্ধ করে ক্যাডারের মর্যাদা, পেশাগত উন্নয়ন ও অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালনে সক্ষম ও কার্যকর পেশাজীবী সংগঠন হিসেবে সমিতিকে গড়ে তুলতে শফিক-শাহেদ প্যানেল প্রতিশ্রুতিবদ্ধ।