প্রকাশিত খবরের ব্যাখ্যা
‘মীর কাসেমকে সাহায্য করেন বিএনপির নেতা’ শিরোনামে ২৪ সেপ্টেম্বর প্রথম আলোতে প্রকাশিত খবর সম্পর্কে একটি ব্যাখ্যা দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও দিগন্ত মিডিয়া করপোরেশন। দিগন্তের ব্যাখ্যায় বলা হয়, যুক্তরাষ্ট্রের তদবিরকারী প্রতিষ্ঠান ক্যাসিডি অ্যান্ড অ্যাসোসিয়েটসের সঙ্গে মীর কাসেম আলীর আড়াই কোটি ডলারের যে চুক্তির কথা খবরে বলা হয়েছে, তা ভিত্তিহীন। প্রবাসী নেতা শরাফত হোসেন নামের কারও সঙ্গে মীর কাসেম আলীর পরিচয় নেই। ক্যাসিডিকে লেখা চিঠিটি সম্পূর্ণ জাল এবং এতে মীর কাসেম আলীর স্বাক্ষরও তাঁর নয় বলে উল্লেখ করা হয়েছে। টাকা পাচারের জন্য সিটিব্যাংক এনএর কথা বলা হলেও তাঁরা এর আগে প্রকাশিত খবরের প্রতিবাদ করেন বলে উল্লেখ করা হয়। ব্যাখ্যায় আরও বলা হয়, মীর কাসেম আলী রাবেতা আলম আল ইসলামীর এ দেশীয় পরিচালক নন। দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান শাহ্ আবদুল হান্নান। ইসলামী ব্যাংকের এক ব্যাখ্যায় বলা হয়েছে, মীর কাসেম আলী এখন ইসলামী ব্যাংকের পরিচালক নন।