প্রকাশিত খবরের ব্যাখ্যা
গতকাল মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত ‘উচ্ছেদের পরই স্থাপনা উঠছে’ শিরোনামে প্রকাশিত সংবাদের একটি অংশের ব্যাখ্যা দিয়েছে হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড।প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান দাবি করেন, রূপনগর ৩৯ নম্বর সড়কে খালের অদূরে চলতি বছর কেনা তাঁদের কিছু জমি আছে। এখন পর্যন্ত ওয়াসা বা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এর কোনো অংশের মালিকানা দাবি করেনি। ব্যাখ্যায় বলা হয়, এই জমিতে একটি আবাসন প্রকল্প তৈরির কাজ পরিকল্পনাধীন। ফলে রাজউকের অনুমোদনের প্রশ্ন ওঠে না। জমিতে আনসার ক্যাম্প ও অফিস ঘর আছে। জমির দখলস্বত্ব ও কাজ পরিচালনার জন্য আনসার চাওয়া হলে কর্তৃপক্ষ দলিলপত্র পরীক্ষা করে আনসার নিয়োগ করে।মাহমুদুল হাসান দাবি করেন, ওয়াসার উচ্ছেদের সময় প্রকল্প পরিচালকের সঙ্গে ম্যাজিস্ট্রেটের বাদানুবাদ হলে ব্যক্তি শাজাহানকে (পরিচালক) এক লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়নি।