প্রকাশিত খবরের ব্যাখ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ১৬ ফেব্রুয়ারি প্রথম আলোর পৃষ্ঠা-৪-এ (সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা) ‘ডাকবাংলো নির্মাণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ’ শীর্ষক সংবাদের লিখিত ব্যাখ্যা দিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মিজানুর রহমান। তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরিদর্শনকালে ডাকবাংলো নির্মাণে কিছু ত্রুটি পরিলক্ষিত হয়। কর্তৃপক্ষের নির্দেশ ও পরামর্শ অনুযায়ী ইতিমধ্যে ওই ত্রুটি সংশোধন ও প্রয়োজনীয় মেরামতকাজ সম্পন্ন করা হয়েছে।