প্রকাশিত খবরের সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর প্রতি সহিংসতা বন্ধে প্রচারণা কর্মসূচি নিয়ে গতকাল সোমবার প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের একাংশের বিষয়ে সংশোধনী দিয়েছে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট। গতকাল পাঠানো ফ্যাক্সবার্তায় তারা বলেছে, সরকারি অনুমতি ও পুলিশি নিরাপত্তার বিষয়টি তারা সম্পূর্ণ অবগত। কিন্তু প্রতিবেদনটি পড়ে মনে হচ্ছে, তারা অনুমতি না নিয়ে আয়োজনটি করতে চেয়েছে, যা অসত্য ও বিভ্রান্তিকর।
ওই বার্তায় বলা হয়, সংসদ ভবন প্রাঙ্গণে ভ্যান ক্যাম্পেইনের উদ্বোধনী আয়োজনের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে ২২ নভেম্বর আবেদন করা হয়। ২৭ নভেম্বর অনুমতিপত্রটি তারা হাতে পায়। ২৫ নভেম্বর স্পিকার বরাবর আরেকটি আবেদন করা হয়। ২৯ নভেম্বর দুপুর থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত স্পিকারের বাসভবন থেকে অবগত হন, শনিবার কার্যদিবস না হওয়ায় অনুষ্ঠানের দিন ৩০ নভেম্বর কর্তৃপক্ষকে অনুমতিপত্র পাঠিয়ে দেবে। ৩০ নভেম্বর অনুষ্ঠানের সময় হঠাৎ একজন কর্মকর্তা নিজেকে সংসদের নিরাপত্তায় জড়িত দাবি করে অনুষ্ঠান অন্যত্র সরিয়ে নিতে বলেন। পুলিশের অনুমতিপত্র দেখিয়ে জানানো হয়, তাদের কাছে স্পিকারের অনুমতিপত্র আসবে। কিন্তু তিনি কোনো কথাই শুনতে চাচ্ছিলেন না।