প্রকাশিত ছবি প্রসঙ্গে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডির এক নম্বর সড়ক এলাকায় সাবেক মন্ত্রী আবদুল মান্নানের বাড়িতে গত সোমবার হরতাল চলাকালে হামলা হয়। এ সময় পাশের বাড়িতে বসবাসরত আত্মীয়ের বাসা থেকে ফিরছিলেন কাজী মাসুম ও তাঁর স্ত্রী শামীম আরা সাথী। কোনো কারণ ছাড়াই পুলিশ কাজী মাসুমকে আটক করলে তাঁর স্ত্রীর আবেদন ও প্রচেষ্টায় পুলিশ তাঁকে ছেড়ে দেয়। গতকাল মঙ্গলবার প্রথম আলোর তৃতীয় পৃষ্ঠায় এ বিষয়ে চারটি ছবি ছাপা হলেও ঘটনাস্থল ও কাজী মাসুমকে ধরার কারণ অসাবধানতাবশত উল্লেখ করা হয়নি।