প্রকাশিত প্রতিবেদন নিয়ে কৃষি মন্ত্রণালয়ের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত রোববার প্রথম আলোয় প্রকাশিত ‘অবরোধের বিপদে কৃষক’ শীর্ষক প্রতিবেদনের ব্যাখ্যা দিয়েছে কৃষি মন্ত্রণালয়ের বীজ উইং। প্রতিবেদনে দেশের অর্ধেকের বেশি উপজেলায় বীজ পৌঁছানো যাচ্ছে না বলে বীজ উইংয়ের মহাপরিচালক আনোয়ার ফারুককে উদ্ধৃত করে যে বক্তব্য ছাপা হয়েছে তা সঠিকভাবে আসেনি বলে কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো ওই ব্যাখ্যায় জানানো হয়েছে।

আনোয়ার ফারুক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, অবরোধের আগেই বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বোরো বীজ বিতরণ কার্যক্রমের অধিকাংশই শেষ হয়েছে। অবরোধের কারণে পরিবহনে প্রতিকূলতা থাকলেও বিএডিসির বীজ পরিবহনে কোনো সমস্যা ছিল না। কারণ, চাহিদা বেশি থাকায় অনেক আগেই বীজ কৃষক পর্যায়ে পৌঁছে যায়।