প্রকাশিত প্রতিবেদন নিয়ে সৈয়দ শামসুল হকের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোতে ২০ এপ্রিল প্রকাশিত ‘লন্ডনে চিকিৎসক দেখিয়েছেন কবি সৈয়দ শামসুল হক’ শীর্ষক প্রতিবেদনের একটি অংশের প্রতিবাদ করেছেন সৈয়দ শামসুল হক। তৃতীয় পৃষ্ঠায় প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছিল, ‘সৈয়দ শামসুল হক যুক্তরাজ্যেরও নাগরিক।’
প্রকাশিত এই তথ্যের প্রতিবাদ জানিয়ে সৈয়দ শামসুল হক বলেছেন, ‘আমার নাগরিকত্ব নিয়ে ভুল তথ্য প্রকাশিত হওয়ায় আমি মর্মাহত হয়েছি। আমি বাংলাদেশের একজন গর্বিত নাগরিক। বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশের নাগরিকত্ব আমি গ্রহণ করিনি। বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ কিংবা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণের কোনো ইচ্ছেও আমার নেই। আমার নাগরিকত্ব নিয়ে পরিবেশিত এই তথ্য অসত্য। আমি এর প্রতিবাদ জানাচ্ছি।’
কবি সৈয়দ শামসুল হকের নাগরিকত্ব নিয়ে অনিচ্ছাকৃত এই ভুল তথ্যের জন্য আন্তরিকভাবে দুঃখিত।
—বার্তা সম্পাদক