প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর বিশাল বাংলা পাতায় গত ২৬ মার্চ প্রকাশিত ‘বেদখলে মহেশপুরের জিয়া খাল: বাড়িঘর ও ফসলি জমিতে জলাবদ্ধতার আশঙ্কা’ শীর্ষক প্রতিবেদনের বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেছে ‘তুষার সিরামিক লিমিটেড’। প্রতিষ্ঠানটি বলেছে, তাদের কেনা জমির বাইরে খালের জায়গায় স্থাপনা নির্মাণের কোনো ইচ্ছা বা প্রচেষ্টা নেই। সার্ভেয়ার (জরিপকারী) দিয়ে জমি মাপজোখ করে তারা নিজেদের জমিতে কারখানা তৈরির কাজ শুরু করছে। এরপরও প্রশ্ন ওঠায় প্রতিষ্ঠানটি মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জমিটি সরকারি সার্ভেয়ার দিয়ে মেপে সীমানা নির্ধারণ করে দিতে লিখিতভাবে অনুরোধ করেছে। বিজ্ঞপ্তি