প্রকাশিত প্রতিবেদনে বক্তব্যের ব্যাখ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বৈষম্য, বঞ্চনা, জনবল-সংকটে জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম বিঘ্নিত’ শিরোনামে ২৪ মার্চ প্রথম আলোতে প্রকাশিত সংবাদের কিছু বক্তব্যের ব্যাপারে ব্যাখ্যা পাঠিয়েছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম। এ বিষয়ে তাঁর বক্তব্য হচ্ছে, দেশের এক নম্বর সমস্যা জনসংখ্যা যেন হারিয়ে যাওয়া বিষয়ে (মিসিং ইস্যু) পরিণত না হয়, সে জন্য সংশ্লিষ্ট সব ব্যক্তি ও মন্ত্রণালয়ের মনোযোগ দেওয়া উচিত। এ ছাড়া ৩৩টি জেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালকের দায়িত্বে থাকা চিকিৎসকেরা সাধারণ ব্যবস্থাপনায় সহায়তা করছেন।