প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর ৫-এর পাতায় ৬ ফেব্রুয়ারি প্রকাশিত ‘বিদ্যালয় মাঠ দখলের পাঁয়তারা’ শীর্ষক প্রতিবেদনের কিছু অংশের প্রতিবাদ জানিয়েছেন মাহিগঞ্জ সারগাম ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। এক প্রতিবাদপত্রে তিনি দাবি করেন, ওই মাঠটি আফানউল্লাহ উচ্চবিদ্যালয়ের নয় এবং এই মাঠের জমি খাস খতিয়ানভুক্ত। বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিবেদনে ভুল তথ্য দিয়েছে। প্রতিবেদকের বক্তব্যবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শাহ আব্দুর রাজ্জাক দাবি করেন, ওই মাঠটি বিদ্যালয়ের। ১৯৭২ সালে তত্কালীন জেলা প্রশাসক ওই মাঠের জমি বিদ্যালয়ের নামে বরাদ্দ দেওয়া হয়েছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষকে একটি চিঠি দেয়।