প্রকাশিত প্রতিবেদনের ব্যাখ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ১৯ মার্চ প্রথম আলোর ৫-এর পাতায় প্রকাশিত ‘বাড়ির নম্বর দেওয়ার নামে প্রতারণা’ শীর্ষক প্রতিবেদনের ব্যাখ্যা দিয়েছে নতুন ধারা উন্নয়ন সংস্থা। এই সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ই কে এম সেলিম দাবি করেন, যেসব বাড়ির মালিক নম্বরপ্লেট নিতে আগ্রহী শুধু তাঁদের কাছ থেকে নম্বরপ্লেট তৈরির খরচ বাবদ ৭৫ টাকা করে ইউনিয়ন পরিষদের (ইউপি) মনোগ্রামযুক্ত রসিদের মাধ্যমে গ্রহণ করার সিদ্ধান্ত হয়। তিনি আরও দাবি করেন, প্রাথমিক অবস্থায় কাজ করতে সমস্যা হওয়ায় তাঁরা সাময়িকভাবে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন এবং এ বিষয়টি তাঁরা মৌখিকভাবে ইউনিয়ন পরিষদকে জানিয়েছেন।প্রতিবেদকের বক্তব্যবড়লেখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জানান, নতুন ধারা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে কোনো ব্যক্তি সাময়িকভাবে কাজ বন্ধ রাখার বিষয়টি তাঁদের জানায়নি।