প্রকাশিত প্রতিবেদনের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বৃহস্পতিবার প্রথম আলোর ৫-এর পাতায় ‘সিএমএমইউ কর্মকর্তাদের বিরুদ্ধে দরপত্রে দুর্নীতির অভিযোগ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে ঠিকাদার কল্যাণ সমিতির উদ্ধৃতি দিয়ে যে বক্তব্য ছাপা হয়েছে, তার কিছু অংশের ব্যাখ্যা দেওয়া হয়েছে। ওই সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান ইফতেখার ও খুলনা শাখার সভাপতি সৈয়দ নাসির আহমেদ দাবি করেন, সিএমএমইউয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে ঠিকাদারদের কাছ থেকে পাঁচ শতাংশ হারে টাকা নেওয়ার কথাটি সঠিক নয়।