প্রকাশিত প্রতিবেদনের ব্যাখ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩ মার্চ প্রথম আলোতে ‘কেন্দুয়ায় সাংসদকে ঘিরে বিক্ষোভ, অনুষ্ঠান পণ্ড’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের এক ব্যাখ্যায় বলা হয়েছে, ওই দিন এলাকায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও পরে সাংসদ মঞ্জুর কাদের কোরাইশী গন্ডা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসীর উদ্দেশে বক্তৃতা করেন। এ সময় তিনি বিদ্যালয়ের উন্নয়নের জন্য দুই লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।