প্রকাশিত প্রতিবেদনের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় ১৭ জুলাই ‘দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন’ ও ১৮ জুলাই ‘কাদার ওপরে রেললাইন’ শীর্ষক শিরোনামে প্রকাশিত দুটি প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ১৯ জুলাই রেলওয়ের জনসংযোগ পরিচালক স্বাক্ষরিত এক ব্যাখ্যায় বলা হয়েছে, কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথ পুনর্বাসন প্রকল্পের কাজ চুক্তিপত্র অনুযায়ী করা হচ্ছে। মূল চুক্তিপত্রে বালু ও ইটের খোয়া মিশিয়ে মেকাডাম নির্মাণের কথা ছিল না। কাজ শুরুর পর কর্দমাক্ত মাটিতে ট্রাকের ড্রেনেজ-সুবিধা বৃদ্ধি এবং ব্যালাস্ট দেবে যাওয়া প্রতিরোধের জন্য মেকাডাম নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সুতরাং, অভিযোগ ওঠার পর স্লিপারের নিচে বালু ও খোয়ার মিশ্রণে মেকাডাম দেওয়ার বিষয়টি ঠিক নয়।