প্রকাশিত বিজ্ঞাপন নিয়ে প্রতিবাদ বিজিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩০ অক্টোবর প্রথম আলোর ‘স্বপ্ন নিয়ে’ পাতায় ‘এসিসিএ কোয়ালিফিকেশন-নিয়ে যায় প্রাচীরের ওপারে’ শিরোনামে প্রকাশিত বিজ্ঞাপনটির ব্যাপারে প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রতিবাদে বলা হয়, বিজ্ঞাপনে বক্তব্য দেওয়া মিজানুর রহমান বিজিবিতে চাকরিরত অবস্থায় কর্তৃপক্ষের বিনা অনুমতিতে পলাতক রয়েছেন। বিজ্ঞাপনে বিজিবির পোশাক পরা অবস্থায় তাঁর ছবি, বিজিবি সম্পর্কে তাঁর দেওয়া অযাচিত বক্তব্য এবং বিজিবির মনোগ্রাম–সংবলিত পতাকার ছবি বিজিবি সদর দপ্তরের কোনো অনুমতি ছাড়া প্রকাশ করা হয়েছে। এতে বিজিবির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
প্রথম আলোর বক্তব্য: সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বিজিবির পোশাক, মনোগ্রামের ছবি এবং বিজিবি সম্পর্কে দেওয়া বক্তব্যসহ বিজ্ঞাপনটি অসাবধানতাবশত প্রকাশিত হয়েছে। এ জন্য আমরা দুঃখিত। বা.স