প্রকাশিত সংবাদ নিয়ে চট্টগ্রাম ওয়াসার ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহ প্রকল্প নিয়ে ‘চার বছরের কাজ ১০ বছরেও হয়নি, ব্যয় বেড়ে দ্বিগুণ’ শিরোনামে গত ২৬ জানুয়ারি প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের ব্যাখ্যা দিয়েছে চট্টগ্রাম ওয়াসা। গতকাল সোমবার ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ স্বাক্ষরিত ব্যাখ্যায় বলা হয়েছে, ২০০৬ সালে কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের কাজ শুরুর কথা থাকলেও তৎকালীন সরকার জমি অধিগ্রহণের বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর তাঁর আগ্রহে এবং চট্টগ্রাম ওয়াসা ও প্রশাসনের ঐকান্তিক চেষ্টায় ২০১০ সালে জমি অধিগ্রহণ করা হয়। প্রকল্পটির কাজ শুরু হতেই চার বছর বিলম্ব হয়। এ ছাড়া ২০১৩ ও ২০১৫ সালে রাজনৈতিক অস্থিরতায় প্রায় ১২ মাস প্রকল্পের কাজ বন্ধ রাখতে হয়। মূলত এ দুই কারণে পাঁচ বছর কাজ করা যায়নি। চলতি বছরের জুনের মধ্যে প্রকল্পের সুফল নগরবাসী পাবে বলেও ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে।