প্রকাশিত সংবাদ নিয়ে প্রথম আলোর ব্যাখ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল রোববার প্রথম আলোতে প্রকাশিত রাঙামাটির বাঘাইছড়িতে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে পাঁচ সন্ত্রাসী নিহত হওয়ার খবরের শিরোনাম নিয়ে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। নিহত পাঁচ ব্যক্তি যে সন্ত্রাসী গ্রুপের সদস্য, তা প্রতিবেদনে একাধিকবার এবং হাইলাইটসে বা বড় হরফে স্পষ্টভাবে উল্লেখ আছে।
শিরোনামে এবং প্রতিবেদনের শুরুতে ‘আদিবাসী’ লেখার অর্থ এই নয় যে, তারা নিরীহ যুবক। আমরা গতকালও খোঁজ নিয়ে জেনেছি, নিহতরা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। উল্লেখ্য, সংবিধানে পার্বত্য এলাকার জনগোষ্ঠীকে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় হিসেবে বর্ণনা করা হয়েছে।