প্রকাশিত সংবাদ নিয়ে বিজিবির বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টেকনাফে আরএসও নেতাসহ আটক ৪’ শিরোনামে গতকাল রোববার প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের একটি বক্তব্যের প্রতিবাদ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই প্রতিবেদনে টেকনাফের ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে ‘সাংসদ বদি আটক ব্যক্তিদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালান।’ গতকাল সন্ধ্যায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়েছে, টেকনাফ বিজিবির অধিনায়ক কোনো সংবাদমাধ্যমকে বক্তব্য দেননি।

প্রতিবেদকের বক্তব্য: টেকনাফের ২ বিজিবির অধিনায়কের সঙ্গে কথা বলেই প্রতিবেদনটি করা হয়েছে।