প্রকাশিত সংবাদ নিয়ে সুপ্রিম কোর্টের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বুধবার প্রথম আলোর নবম পৃষ্ঠায় ‘সিএমএম আদালতে সার্ভার বিপর্যয়’ শিরোনামে প্রকাশিত হওয়া প্রতিবেদনটির প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যালয়।
গতকাল রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়, প্রতিবেদনটি অসত্য তথ্যসংবলিত, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। সিএমএম আদালতে কোনো সার্ভার নেই। তাই সার্ভার নষ্ট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনটিতে সুপ্রিম কোর্টের সার্ভার নিয়ে কিছু বলা হয়নি। এতে সিএমএম আদালতের সার্ভার বিপর্যয়ের কথা বলা হয়েছে। ওই সার্ভারটি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে জাস্ট প্রকল্পের আওতায় সিএমএম আদালতে স্থাপন করা হয়েছে।
প্রতিবেদনে সিএমএম আদালতের কোর্টের নাজির মাসুদ খানের বক্তব্য রয়েছে, এতে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই।