প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর পৃষ্ঠা-৪-এ গতকাল মঙ্গলবার ‘এসপিকে অপসারণের দাবি করায় গ্রেপ্তার!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন প্রসঙ্গে জামালপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এ ব্যাখ্যা পাঠিয়েছেন। প্রথম আলো  কার্যালয়ে পাঠানো এক পত্রে তিনি উল্লেখ করেন, ১৫ মে আলেয়া বেগম আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আদালত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামপুর থানার ওসি নির্দেশ দেন। আদালতে মামলা দায়েরের ১১ দিন পর গত রোববার মনিরুজ্জামান সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনের পরদিন গত সোমবার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আদালতের ব্যবস্থা গ্রহণের নির্দেশে ওসি মামলা রুজু করার পর তাঁকে গ্রেপ্তার করা হয়।