প্রকাশিত সংবাদ প্রসঙ্গে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নিষেধাজ্ঞা ভেঙে বর্জ্যবাহী জাহাজ কাটা হচ্ছে?’ শিরোনামে ২৪ আগস্ট প্রথম আলোয় প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছে জাহাজটির আমদানিকারক প্রতিষ্ঠান জনতা স্টিল করপোরেশন। এতে দাবি করা হয়, জাহাজটি বাংলাদেশে কোনো প্রকার বিষাক্ত বর্জ্য নিয়ে আসেনি। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিশেষজ্ঞ দল জাহাজ পরীক্ষা-নিরীক্ষা করেছে। এখন পর্যন্ত প্রতিবেদন দেয়নি। জাহাজটি কাটা হচ্ছে না। এ ছাড়া জাহাজের ওপর নতুন করে কোনো ক্রেন বসানো হয়নি।