প্রকাশিত সংবাদ প্রসঙ্গে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর ৪ পৃষ্ঠায় মঙ্গলবার ‘সভাপতি-প্রধান শিক্ষক দ্বন্দ্ব, স্কুলে ১৪৪ ধারা’ শিরোনামে প্রকাশিত সংবাদের অংশবিশেষের প্রতিবাদ করেছেন নাচোল পাইলট উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও নাচোল পৌরসভার চেয়ারম্যান ম আ মালেক চৌধুরী।প্রথম আলো কার্যালয়ে পাঠানো প্রতিবাদপত্রে তিনি উল্লেখ করেন, বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি হয়েছে, প্রধান শিক্ষক পদে মনোরঞ্জন দাসের নিয়োগ নিয়ে দুটি পক্ষ তৈরি হয়েছে। কিন্তু তিনি (মেয়র) কোনো পক্ষের নন, তবে সত্য ও ন্যায়ের পক্ষে। বিজ্ঞপ্তি।