প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় পৃষ্ঠা-৫-এ সোমবার ‘বিষাক্ত গ্যাসে শতাধিক শিক্ষার্থী অসুস্থ’ শিরোনামে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড কর্তৃপক্ষ।প্রথম আলো কার্যালয়ে পাঠানো এক ব্যাখ্যায় উল্লেখ করা হয়, আশির দশকে প্রতিষ্ঠিত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের টঙ্গীর কারখানা পরিবেশ অধিদপ্তর ও ওষুধ প্রশাসনের সব বিধিবিধান প্রতিপালন করে আসছে। এই কারখানায় বিষাক্ত গ্যাস উৎপাদনকারী কোনো উৎপাদন-প্রক্রিয়া অনুসরণ করা হয় না বা এমন কোনো পণ্য উৎপাদন করা হয় না, যাতে কোনো বিষাক্ত গ্যাস নির্গমন হতে পারে।কারখানাটিতে অত্যাধুনিক ব্যবস্থা বিদ্যমান। টঙ্গীর কারখানাতে শুধু প্যারাসিটামল তৈরি করা হয়। উৎপাদনে নিয়োজিত ব্যক্তিদের মধ্যে আজ পর্যন্ত একজনও অসুস্থতা বোধ করেছেন এমন একটি ঘটনাও নেই। পাশের স্কুলটিতে কারখানার কর্মচারী ও কর্মকর্তাদের সন্তানেরাও লেখাপড়া করে।তবে অভিযোগটি আমলে নিয়ে বেক্সিমকো ফার্মা অনতিবিলম্বে বিষয়টি পরিবেশ অধিদপ্তরের বিশেষজ্ঞ ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের দিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।