প্রকাশিত সংবাদ প্রসঙ্গে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪ নভেম্বর প্রথম আলোর বিশাল বাংলা পাতায় (পৃষ্ঠা-৫) ‘মুক্তিযোদ্ধা পরিবারের ১৫ নারীর ভাতা বন্ধ করে দিল প্রশিকা’ শিরোনামে প্রকাশিত খবরের ব্যাখ্যা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা। প্রতিষ্ঠানটি লিখিতভাবে জানিয়েছে, ২০০৯ সালের মে মাসে কতিপয় ষড়যন্ত্রকারী প্রশিকা দখল করে ২১টি চলমান কর্মসূচি বন্ধ করে দেয় এবং ৭০০ কর্মীকে চাকরিচ্যুত করে। ওই চক্রটি ৩০ জন নারী মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ করে দেয়। প্রশিকার বর্তমান বৈধ কর্তৃপক্ষ বন্ধ কর্মসূচি আবার চালুর উদ্যোগ নিয়েছে। হবিগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের যাঁদের ভাতা বন্ধ করা হয়েছে; সরেজমিনে যাচাই করে তাঁদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।