প্রকাশিত সংবাদ প্রসঙ্গে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭ সেপ্টেম্বর প্রথম আলোর ৫ নম্বর পৃষ্ঠায় ‘নান্দাইলে রাস্তায় গোয়ালঘর নির্মাণ, যাতায়াত বন্ধ’ শিরোনামে প্রকাশিত খবরের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের মো. জাহাঙ্গীর ভূঁইয়া।
তিনি দাবি করেন, ‘গোয়ালঘরটি তাঁদের বসতবাড়ির জমির ওপর নির্মাণ করা হয়েছে। গোয়ালঘরের জায়গাটি খালি পড়ে থাকায় পাড়ার লোকজন এটি ব্যবহার করেছে। এখন জমিজমা বণ্টিত হওয়ার পর সংগত কারণেই নতুন বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘর নির্মিত হচ্ছে। তা ছাড়া বাড়ির ভেতর দিয়ে চলাচলের রাস্তা থাকা যেকোনো পরিবারের নারী সদস্যদের জন্য বিব্রতকর।
গ্রামের লোকজনের চলাচলের সুবিধার জন্য স্থায়ী রাস্তা করতে আমাদের ফসলি জমি থেকে রাস্তার জন্য জায়গা দিতে রাজি আছি। তবে তা কোনোমতে বসতবাড়ির ভেতর দিয়ে নয়।’