প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ জানুয়ারি প্রথম আলোয় ‘আশুলিয়ায় উচ্ছেদ অভিযান: খোলা আকাশের নিচে কয়েক শ পরিবার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই অভিযানে কসমোপলিটন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের (সিআইপিএল) স্থাপনা আংশিক ভাঙা হয়েছে বলে ছাপা হয়। তবে এই তথ্যটি সঠিক নয়। বাস্তবে যে প্রতিষ্ঠানটির স্থাপনা উচ্ছেদ হয়েছে, সেটির নাম কসমোপলিটন ট্রেডার্স, যা কসমোপলিটন গ্রুপের একটি কোম্পানি। সিআইপিএল হংকংয়ে প্রতিষ্ঠিত ইপিক গ্রুপের একটি কোম্পানি, যার সঙ্গে কসমোপলিটন গ্রুপের কোনো সম্পর্ক নেই। বি.স.