প্রকাশিত সংবাদ প্রসঙ্গে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আ.লীগ নেতার ফোনে ছাড়া পেলেন জামায়াত সমর্থিত ইউপি সদস্য’ শিরোনামে গত বুধবার প্রথম আলোয় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম। প্রতিবাদপত্রে তিনি বলেন, ইউপি সদস্য জামায়াত কর্মী খোরশেদ আলমকে ছেড়ে দেওয়ার বিষয়ে সাতকানিয়া থানার ওসির সঙ্গে তাঁর কোনো কথা হয়নি।
প্রতিবেদকের বক্তব্য: বিদেশ থেকে আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামসহ বিভিন্নজনের ফোন পেয়ে যাচাই-বাছাই শেষে খোরশেদকে ছেড়ে দেওয়া হয়েছে—ওসির এই বক্তব্যের ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছে। বিদেশে থাকায় এ ব্যাপারে আমিনুল ইসলামের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।