প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৩ জুলাই (গত বৃহস্পতিবার) প্রথম আলোর বিশাল বাংলায় ‘স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে, কর্মকর্তার নামে মামলা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে ব্যাংক কর্মকর্তা আল রফিকের বক্তব্য আংশিক ছাপা হয়েছে বলে তিনি জানিয়েছেন। বৃহস্পতিবার আল রফিক লিখিত বক্তব্যে জানান, জুবাইদা জাহান তাঁর স্ত্রী নন। জুবাইদা ২০১২ সালের ২৭ মার্চের যে নিকাহনামার কথা বুধবারের (২২ জুলাই) আরজিতে উল্লেখ করেছেন তা জালিয়াতিমূলক ও ভিত্তিহীন। এ ব্যাপারে ২০১৪ সালের জুন মাসে তিনি (রফিক) মানিকগঞ্জ যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন।