প্রকাশিত সংবাদ প্রসঙ্গে আমীর-উল ইসলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল রোববার প্রথম আলোতে প্রকাশিত ‘জামায়াত নিষিদ্ধ করার সময় এখনই’ শীর্ষক সংবাদের একটি অংশের প্রতিবাদ করেছেন আইনজীবী আমীর-উল ইসলাম। প্রতিবেদনে আমীর-উল ইসলামের বক্তব্যের একটি অংশে উল্লেখ ছিল, ‘কক্সবাজারের রামুতে যা ঘটেছিল, তাতে সরকারের একটি অংশ জড়িত ছিল। জড়িতদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিয়েছে?’ প্রতিবাদপত্রে আমীর-উল ইসলাম দাবি করেছেন, তিনি নাগরিক সমাজের মহাসম্মেলনে এমন কোনো কথা বলেননি।