প্রকাশিত সংবাদ প্রসঙ্গে তিতাসের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৭ জানুয়ারি প্রথম আলোয় ‘কালিয়াকৈরে তিতাসের ভূগর্ভস্থ পাইপ ফেটে বের হচ্ছে গ্যাস’ শিরোনামে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ভিন্নমত পোষণ করেছে। তিতাস গ্যাসের ব্যবস্থাপক মো. শাহজাহানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবাদের কয়েক মাস আগে ওই স্থানের গ্যাস থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের যে কথা বলা হয়েছে, তা সঠিক নয়। কেননা এ বিষয়ে কোম্পানির তদন্তে ওই অগ্নিকাণ্ড গ্যাসলাইন লিকেজের কারণে সংঘটিত হয়েছে, এমন প্রমাণ পাওয়া যায়নি। তাছাড়া লিকেজ মেরামতে নিম্নমানের হয়েছে মর্মে যা বলা হয়েছে, তা-ও সঠিক নয়।