প্রকাশিত সংবাদ প্রসঙ্গে দুদকের ব্যাখ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের গণশুনানিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের বক্তব্য উদ্ধৃত করে প্রকাশিত সংবাদের একটি অংশের প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি।
গত ৩১ আগস্ট ‘পাসপোর্ট সেবায় বড় সমস্যা দালাল আর পুলিশ ভেরিফিকেশন’ শিরোনামের ওই সংবাদে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদকে উদ্ধৃত করে বলা হয়, ‘পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশনে হয়রানি হয়। তারা টাকা ছাড়া কাজ করে না। আমরা আশা করব স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টা খতিয়ে দেখবে।’ দুদক বলছে, প্রতিবেদনের এ অংশটুকু সঠিক নয়।
বিভিন্ন অভিযোগকারীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে দুদক চেয়ারম্যান বলেছেন, ‘পাসপোর্ট ইস্যু, পাসপোর্ট নবায়ন কিংবা পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে পুলিশ প্রতিবেদন সম্পৃক্ত জনগণের ভোগান্তি লাঘবে অপরাধীদের তালিকা পাসপোর্ট অধিদপ্তরে থাকা উচিত।’
-বিজ্ঞপ্তি।