প্রকাশিত সংবাদ প্রসঙ্গে পরিবেশ মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১৯ এপ্রিল দৈনিক প্রথম আলোতে ‘সংসদীয় কমিটির বৈঠক: বন মন্ত্রণালয় আইএমইডিকে তথ্য না দেওয়ায় অসন্তোষ’ শিরোনামে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। ব্যাখ্যায় বলা হয়, সংসদীয় কমিটিতে মন্ত্রণালয়ের কাছে আইএমইডির তথ্য চাওয়া নিয়ে কোনো আলোচনা হয়নি। সভা শেষ হওয়ার আগে একজন বিরোধীদলীয় সাংসদ সরকার ও পরিবেশ মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সাংবাদিকদের এসব কথা বলেন। বন অধিদপ্তরের একটি প্রকল্পের বিষয়ে ওই সভায় আইএমইডির যে ডিও পত্রটির উল্লেখ করা হয়েছে, সেই পত্রের বিষয়বস্তু নিয়ে ২০১১ সালের নভেম্বরে আইএমইডি একটি প্রতিবেদন প্রেরণ করেছিল।