প্রকাশিত সংবাদ প্রসঙ্গে মন্ত্রণালয়ের বক্তব্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল রোববার প্রথম আলোয় প্রকাশিত ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক/ নির্ধারিত সময়েই চার লেনের কাজ শেষ হবে: যোগাযোগমন্ত্রী’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের একাংশ সম্পর্কে যোগাযোগ মন্ত্রণালয় একটি বক্তব্য দিয়েছে।যোগাযোগ মন্ত্রণালয়ের বক্তব্যে বলা হয়, ‘প্রতিবেদনের একটি অংশে মাননীয় মন্ত্রীর বক্তব্য যথাযথ প্রতিফলিত হয়নি। প্রতিবেদনে মাননীয় মন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়েছে, দাউককান্দি টোল প্লাজা এলাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৩২ কি.মি. সড়কের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। বক্তব্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে মন্ত্রী ফেনী হতে চট্টগ্রাম পর্যন্ত অংশের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন, দাউদকান্দি হতে কুমিল্লা পর্যন্ত নয়।’