প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সেনা সদরের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার কয়েকটি পত্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীনের ভারতের সিয়াচেন এলাকা পরিদর্শনসম্পর্কিত একটি সংবাদের প্রতি সেনা সদরের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। একটি ইংরেজি দৈনিকের (দি ইন্ডিয়ান এক্সপ্রেস) খবরে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, সিয়াচেন ভারতের অবিচ্ছেদ্য অংশ—আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এ বার্তা পাঠাতে কয়েক বছর ধরে নেওয়া একের পর এক পদক্ষেপের সর্বশেষ সংযোজন জেনারেল মুবীনের এই হিমবাহ পরিদর্শন। প্রকৃত সত্য এই যে, বাংলাদেশ সরকারের অনুমোদিত সফরে ভারত সরকারের প্রণীত সফরসূচি অনুযায়ী তিনি লাদাখের অন্তর্গত লেহ শহরে অবস্থিত সেনা স্থাপনা পরিদর্শন করেছেন। উল্লেখ্য, লেহ এলাকাটি সিয়াচেন হিমবাহ থেকে ভারতের ৪৯০ কিলোমিটার অভ্যন্তরে দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত। ওই সংবাদে ভুল তথ্য উপস্থাপন বন্ধুপ্রতিম দেশগুলোর সম্পর্কের ক্ষেত্রে ভুলবোঝাবুঝির সৃষ্টি হতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়। আইএসপিআর।