প্রকাশিত সংবাদ সম্পর্কে তারানা হালিমের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিরোধীদের মোকাবিলায় মহাজোটকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ’ শিরোনামে গতকাল প্রথম আলোয় প্রকাশিত সংবাদের একটি অংশের প্রতিবাদ জানিয়েছেন সংরক্ষিত নারী আসনে মনোনীত আওয়ামী লীগের সাংসদ তারানা হালিম।প্রতিবাদপত্রে তারানা হালিম বলেন, ‘প্রকাশিত সংবাদে আমার বক্তব্যের কিছুটা অতিরঞ্জন ও তথ্যবিভ্রাট ঘটেছে। আমার বক্তব্য ছিল, আমরা যদি দুর্নীতি না করি, দখলবাজি না করি, নদী ভরাট না করি, তাহলেই প্রধানমন্ত্রীর লক্ষ্যসমূহ বাস্তবায়ন করে মুসার মতো বাংলাদেশের সাফল্য এভারেস্টসম উচ্চতায় নিয়ে যেতে পারব।’