প্রকাশিত সংবাদে অর্থমন্ত্রীর ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংক নিয়ে প্রকাশিত বক্তব্যের একটি অংশের ব্যাখ্যা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল রোববার প্রথম আলোতে অর্থমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে প্রকাশিত হয়েছে যে বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে গ্রামীণ ব্যাংকে পরিচালনা পর্ষদ নিয়োগ করবে।
অর্থ মন্ত্রণালয়ের দেওয়া ব্যাখ্যায় বলা হয়েছে, এই কথাটি কোনো আলোচনায় ছিল না। অর্থ মন্ত্রণালয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালনা পর্ষদ নিয়োগ দিয়ে থাকে। কিন্তু গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ নিয়োগের ক্ষেত্রে সরকারের অংশীদারি অত্যন্ত সীমিত। তবে গ্রামীণ ব্যাংকের নয়জন সদস্য যাঁরা শেয়ারধারীদের মধ্য থেকে নিয়োগপ্রাপ্ত হন, তাঁদের নিয়োগ যাতে গণতান্ত্রিকভাবে হয় সে জন্য বাংলাদেশ ব্যাংককে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সরকারের সঙ্গে পরামর্শ করার কোনো প্রশ্নই ওঠে না।