প্রকাশিত সংবাদের একাংশ নিয়ে আপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল মঙ্গলবার প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘সাঈদী চিনিয়ে দিলে পাকিস্তানি সেনারা মিজানুরকে হত্যা করে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের একাংশের বিষয়ে আপত্তি জানিয়েছেন দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম। তিনি গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সাক্ষী সাঈফ হাফিজুর রহমানের জবানবন্দির একাংশ সঠিকভাবে উদ্ধৃত হয়নি। সাঈদী পাকিস্তানি সেনাদের মিজানুর রহমানকে চিনিয়ে দেন, তবে তিনি গাড়িতে বসে ছিলেন—এমন কথা সাক্ষী বলেননি। প্রকৃতপক্ষে তিনি বলেছেন, আবদুল মন্নাফ চিনিয়ে দিলে পাকিস্তানি সেনারা মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। এ সময় সাঈদী ও মন্নাফ গাড়িতে ছিলেন।