প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ এপ্রিল প্রথম আলোর শেষ পৃষ্ঠায় প্রকাশিত ‘নির্যাতনকেন্দ্র হিসেবে শনাক্ত করলেন এক নির্যাতিত’ শিরোনামে সংবাদে নির্যাতিত ম. সলিম উল্লাহর বক্তব্যের একাংশের প্রতিবাদ জানিয়েছেন সাবেক হুইপ বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলম। প্রতিবাদপত্রে তিনি বলেন, ‘একাত্তরে গুডস হিলে (সালাউদ্দিন কাদের চৌধুরীর পৈতৃক বাসভবন) আমাকে দেখেছেন বলে সলিম উল্লাহ যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য সলিম উল্লাহ আমাকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন।’