প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৩ আগস্ট প্রথম আলোতে প্রকাশিত ‘সাংসদের যত অনিয়ম’ শীর্ষক সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক। তিনি বলেন, রাজশাহী সিটি করপোরেশনের সঙ্গে এনা প্রপার্টিজের চুক্তি সম্পর্কে তাঁর যে বক্তব্য ছাপা হয়েছে, তিনি এমন কোনো আলোচনা প্রতিবেদকের সঙ্গে করেননি। আর তিনি দাবি করেন, প্রথম আলোর প্রতিবেদকের সঙ্গে যেসব কথা বলেছিলেন, তা সংবাদপত্রে প্রকাশের জন্য বলেননি। তার পরও তাঁর বক্তব্য ছাপা হওয়াটা দুঃখজনক বলে মন্তব্য করেন।প্রতিবেদকের বক্তব্য: রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরীর রাজশাহীর বাসভবনে অধ্যাপক রহুল আমিন প্রামাণিকের সঙ্গে প্রথম আলোর প্রতিনিধির কথা হয়েছিল।