প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোয় গত ১ এপ্রিল ‘অস্ত্র সংগ্রহে নেমেছে বিবদমান দলগুলো’ শিরোনামে প্রকাশিত খবরের একাংশের প্রতিবাদ জানিয়েছে জেএসএস (এমএন লারমা)। রাঙামাটি জেলা শাখা জেএসএসের (এমএন লারমা) সহসভাপতি সুদর্শন চাকমা এক প্রতিবাদপত্রে বলেন, ‘আমাকে উদ্ধৃত করে জেলার সাধারণ সম্পাদক অংশুমান চাকমা ভারতের মিজোরামে আটক হয়েছে বলে যে বক্তব্য ছাপা হয়েছে, তা সঠিক নয়। সুতরাং তাঁর আটকের বিষয়টি সঠিক নয়।’ সুদর্শন চাকমা বলেন, অংশুমান চাকমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে এমন মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। সন্তু লারমার সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হয়ে অংশুমান চাকমা বর্তমানে পঙ্গু অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন।