প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ আগস্ট প্রথম আলোতে ‘ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫’ শিরোনামের প্রকাশিত প্রতিবেদনের একাংশের প্রতিবাদ জানিয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক আনন্দ মোহন সাহা। এক প্রতিবাদলিপিতে তিনি বলেছেন, প্রতিবেদনের একটি অংশে বলা হয়, প্রধানমন্ত্রীর একান্ত সচিব নমিতা হালদারকে খুলনা মেডিকেল কলেজে সংবর্ধনার অয়োজন করা হয়। কিন্তু ২৭ আগস্ট তাঁর সফরসূচি অনুযায়ী শুধু খুমেক হাসপাতালে পরিদর্শনের কথা ছিল এবং সে অনুযায়ী তিনি হাসপাতালের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। তাঁকে সংবর্ধনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানে না এবং এ ধরনের কোনো সংবর্ধনার আয়োজনও এখানে করা হয়নি।