প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শুক্রবার প্রথম আলোর বিশাল বাংলায় প্রকাশিত ‘কলেজছাত্রকে মাথা থেঁতলে হত্যা’ শিরোনামে প্রকাশিত সংবাদের এক অংশের প্রতিবাদ জানিয়েছে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগ। প্রকাশিত সংবাদে কলেজছাত্র শাকিল আহমেদ হত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন তমাল পাঠানকে স্থানীয় যুবলীগের কর্মী বলা হয়েছে। আওয়ামী লীগ ও যুবলীগের দাবি, তমাল উপজেলা যুবলীগের সঙ্গে সম্পৃক্ত নন।