প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোয় গত ২৩ সেপ্টেম্বর প্রকাশিত ‘চট্টগ্রামে যুবকের একই প্লট একাধিক ব্যক্তির নামে’ শীর্ষক সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন যুবকের পরিচালক সৈয়দ রাশেদুল হুদা চৌধুরী। আইনজীবীর মাধ্যমে পাঠানো প্রতিবাদপত্রে তিনি বলেন, গত বছরের ৯ মে যুবকের বোর্ড সভা হয়নি বলে প্রতিবেদনে যে তথ্য দেওয়া হয়েছে, তা মিথ্যা। প্রকৃতপক্ষে ওই দিন যুবকের বোর্ড সভা হয়। এতে রাশেদুল হুদাকে চট্টগ্রাম বিভাগের জমি ক্রয়-বিক্রয়ের দায়িত্ব দেওয়া হয়।প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনের মূল বক্তব্য, চট্টগ্রামে যুবকের একই প্লট একাধিক ব্যক্তির দাবি করা এবং এ নিয়ে গ্রাহকদের মামলা পাল্টা-মামলা নিয়ে প্রতিবাদের কোথাও কিছু বলা হয়নি।